আওয়ামী লীগরাজনীতি

‘২০৪০ সালের মধ্যে বাংলাদেশ হবে তামাকমুক্ত’

সম্মিলিতভাবে কাজ করলে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার-২০১৯’ প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা করে সম্মাননা ও একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।

তামাক বিরোধী সংগঠন প্রগতির জন্য জ্ঞান- প্রজ্ঞা ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স- আত্মা যৌথভাবে এ পুরস্কার দিয়ে আসছে।

পরে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, তামাক ব্যবহারের দিক থেকে ইউরোপের অনেক দেশের চেয়েভাল অবস্থানে আছে বাংলাদেশ। তামাক নিয়নন্ত্রণে ও এর ব্যবহার কমাতে কাজ করছে সরকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button