খেলাধুলাফুটবল

সরাসরি দেখুন গোকুলাম ক্যারেলা বনাম চেন্নাই সিটি’র খেলা

বন্দরনগরী চট্টগ্রামে চলছে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর। খেলায় অংশ নিয়েছে মোট ৮ টি দল। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই টুর্নামেন্টটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

২৬ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে দুইটি ম্যাচ। বি’গ্রুপের দিনের ১ম ম্যাচে ৪ টায় মুখোমুখি হবে গোকুলাম ক্যারেলা ও চেন্নাই সিটি। সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি (Bangla TV)।

এছাড়াও দেখতে পারবেনে, বাংলাটিভি অনলাইন (https://banglatv.tv/), Mysports ও Game On অ্যাপের মাধ্যমে।

উল্লেখ্য, পুরো টুর্নামেন্টটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারের স্বত্ব পেয়েছে বাংলা টিভি।

সৌরভ নূর / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button