আওয়ামী লীগরাজনীতি

এবার চট্টগ্রামে মেট্রোরেলের ঘোষণা

ঢাকার মতো বন্দরনগরী চট্টগ্রামের মানুষের যাতায়াতের সুবিধাত্বে মেট্রোরেল করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ে প্রায় ৬শ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ, শাহ আমানত সেতুর ইলেকট্রনিক টোল কলেকশন সিস্টেম এবং ওজন স্কেলের কার্যক্রমসহ ৭টি উন্নয়ন প্রকল্পের নির্মান কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

এসময় চট্টগ্রামের কর্ণফুলীর নদীর ওপর কালুরঘাটে দুটি সেতু নির্মানের কথাও বলেন সেতুমন্ত্রী। কর্ণফুলি ট্যানেলের ৪৮ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানান, ওবায়দুল কাদের।

মাসুদ রানা / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button