আওয়ামী লীগরাজনীতি
‘পেঁয়াজের সংকট কাটতে আরও এক মাস লাগবে’

পেঁয়াজের সংকট কাটতে আরও এক মাস লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এক সপ্তাহের মধ্যে মিশরের পেঁয়াজ আসলে দাম কমবে বলেও জানান তিনি।
রোববার দুপুরে চট্টগ্রাম নগরের এম এ আজিজ আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারের (বিআইটিএফ) উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
বাজার মনিটরিং প্রসঙ্গে টিপু মুনশি বলেন, মজুদকারীদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিচ্ছি। সমস্যাটা হচ্ছে হঠাৎ করে তাদেরকে চাপ দিতে গেলে মানুষের কষ্ট আরও বাড়বো।
ভারত সফরের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় পূর্বভারতের ৫ কোটি মানুষ। এতে কর্মসংস্থান বাড়বে।
টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে আজ বাংলাদেশ পৃথিবীর কাছে বিস্ময়। কারণ বাংলাদেশ বর্তমানে জিডিপি বৃদ্ধির দিক থেকে বিশ্বে এক নম্বরে।



