অর্থনীতিআওয়ামী লীগরাজনীতি

৬ লাখ ৮৬ হাজার প্রান্তিক কৃষককে প্রণোদনা দেবে সরকার

আসছে রবি মৌসুমকে সামনে রেখে ৬ লাখ ৮৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রায় ৮১ কোটি টাকা প্রণোদনা দিচ্ছে সরকার।

এতে দেশের ৬৪ জেলার ৬ লাখ ৮৬ হাজার বিঘা জমি এই প্রণোদনার আওতায় আসবে বলে জানালেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বুধবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন তিনি।

তিনি আরও জানান, এবার মোট ৯টি ফসলকে কৃষি প্রণোদনা কার্যক্রমে অন্তর্ভূক্ত করা হয়েছে। এগুলো হলো, গম, ভুট্টা, সরিষা, সূযর্মুখী, চিনাবাদাম, শীতকালীন মুগডাল, পেঁয়াজ এবং পরের খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগডাল ও তিল।

এসব ফসল আবাদের এলাকা বাড়ানো, ফলন বাড়ানো, সার্বিক দানাশষ্য এবং ডাল, তেল ও মসলা জাতীয় ফসলের উৎপাদন বাড়ানো এবং প্রাকৃতিক কারণে কৃষকদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা এই প্রণোদনার উদ্দেশ্য বলে জানান, কৃষিমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button