বিএনপিবিশ্ববাংলারাজনীতি
খোকার চিকিৎসা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকেরা

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন খোকার সব চিকিৎসা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকেরা।
প্রায় তিন সপ্তাহ আগে খোকার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ অক্টোবর তাঁর স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।
ক্যানসার চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক আসেন খোকা। তারপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে থাকছেন তিনি।
বিএনপি ও পরিবারের পক্ষ থেকে খোকার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এছাড়া, অন্তিম সময়ে তাঁকে দেশে নেয়া খোকার শেষ ইচ্ছা থাকা সত্বেও পাসপোর্ট না থাকায় দেশে ফেরানো পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।



