আওয়ামী লীগরাজনীতি
‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই সরকারের বড় চ্যালেঞ্জ’

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই সরকারের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের শফিপুরে, নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই নতুন সড়ক নিরাপত্তা আইন করা হয়েছে। এ সময়, অনুপ্রবেশকারীরা দলে বিশৃঙ্খলা সৃষ্টি করলে, কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন কাদের।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আকম মোজাম্মেল হক, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নাহার, সড়ক ও জনপথের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।



