আন্তর্জাতিক

উদ্ধারে গিয়ে বিধ্বস্ত

সাগরে আহত এক জেলেকে উদ্ধারে গিয়ে বিধ্বস্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার। এতে নিখোঁজ হয়েছেন ওই হেলিকপ্টারে থাকা সাতজন। তাদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে ডুবুরি দল।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে জাপান সাগরের দক্ষিণ কোরিয়া উপকূলে দোকদো দ্বীপের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সে সময় হেলিকপ্টারটিতে সাতজন ছিলেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে ৩০ ডুবরি, কয়েকটি প্লেন ও নৌযান পাঠানো হয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তারা জানান, শুক্রবার সকাল পর্যন্ত কাউকেই উদ্ধার করা যায়নি। দুর্ঘটনার বিষয়ে তারা জানান, এয়ারবাস হেলিকপ্টার এইচ-২২৫ আহত ওই জেলেকে উদ্ধার করে দক্ষিণ কোরিয়ার দেগু শহরে নিয়ে যাচ্ছিল। দোকদো থেকে উড্ডয়নের দু’মিনিটের মাথায়ই সেটি বিধ্বস্ত হয়।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়ন সাত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে সর্বোচ্চ তৎপরতার নির্দেশ দিয়েছেন সরকারি সংস্থাগুলোকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button