আওয়ামী লীগরাজনীতি
নতুন সভাপতি সমীর চন্দ্র, সম্পাদক উম্মে কুলসুম

কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন নতুন নেতৃত্ব। সংগঠনটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক হয়েছেন উম্মে কুলসুম।
৬ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত কৃষক লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন নেতা নির্বাচনের জন্য রুদ্ধদ্বার বৈঠক চলে। কাউন্সিলের এই সেশন মনিটরিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে কাউন্সিলররা আলোচনার মাধ্যমে তাদের নেতা নির্বাচন করেন।
এর আগে কমিটির শীর্ষ দুই পদে নাম প্রস্তাব করেছেন কাউন্সিলরা। সভাপতি পদে সাবেক সভাপতি মোতাহার হোসেন মোল্লাসহ ১৩ জন ও সাধারণ সম্পাদক পদে ১১ জনের নাম প্রস্তাবে আসে।



