আওয়ামী লীগরাজনীতি

‘গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নূর হোসেনের স্বপ্ন সত্যি হয়েছে’

নূর হোসেন যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিল সেই গণতন্ত্র আজ প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে তিনি এ কথা বলেন।

শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে সকালে রাজধানীর গুলিস্থানে নুর হোসেন চত্বরে শ্রদ্ধা জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নুর হোসেনের স্বপ্ন সত্যি হয়েছে, দেশে আজ  গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

এদিকে, রাজধানীর গুলিস্থানে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভায় যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা।

এ সময় দল ভারী করতে খারাপ লোকদের আওয়ামী লীগে নেয়ার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলীয় প্রধানের শুদ্ধি অভিযানের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের এই মূখপাত্র বলেন,  সংগঠনের যেকোনো শাখায় বিতর্কিত ও খারাপ ব্যক্তিরা থাকলে তাদেরকেও বাদ দিতে হবে।

এদিকে, আলাদা এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে সকল দুর্যোগ মোকাবেলা করা হবে।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button