আওয়ামী লীগরাজনীতি
নিহত-২, আহত ৩০, পাঁচ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত

সরকারি তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে দু’জন নিহত ও আহত হয়েছেন ৩০ জন। এসময় চার থেকে পাঁচ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে পুর্বাসন করার হবে বলে জানান তিনি।
ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডব পরবর্তী ক্ষয়ক্ষতির পর্যালোচনা জানাতে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
এসময় সরকারের সার্বিক প্রস্তুতির কারণে ক্ষয়ক্ষতির পরিমান কমেছে। তবে বিস্তারিত ক্ষয়ক্ষতি নিরূপণ করে, পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে বলে জানান ত্রাণ প্রতিমন্ত্রী।
দুর্যোগ মোকাবেলায় সুন্দরবনের ভূমিকার কথা উল্লেখ করে বন সুরক্ষায় সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলেও জানান ডা.এনামুর রহমান।
হাকিম মোড়ল, বাংলা টিভি



