আওয়ামী লীগরাজনীতি
আবরার হত্যা মামলার চার্জশিট নির্ভুল, বিচার দ্রুত করা হবে

আবরার হত্যা মামলার চার্জশিট নির্ভুল দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এ হত্যাকান্ডের বিচার দ্রুত ও যথাযথভাবে করা হবে বলে।
বুধবার সচিবালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ছেঁড়া ও মলিন পতাকা উড়ানো যাবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে কোনো ধরনের আলোকসজ্জা কেউ করতে পারবে না।
কোনো অনুষ্ঠানে যেন মুক্তিযুদ্ধের বিরোধীপক্ষ না থাকে, এটি যথাযথভাবে অনুসরণে করতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবরার হত্যায় জড়িত পলাতক সব আসামিদের গ্রেপ্তার করা হবে, কারো দেশের বাইরে পালিয়ে যাওয়ার সুযোগ নেই।



