দুর্ঘটনা
সিরাজগঞ্জে লাইনচ্যুত হয়ে রংপুর এক্সপ্রেসে আগুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আগুন লেগেছে। দুপুরে এ ঘটনা ঘটে। রংপুর এক্সপ্রেসের ৩ টি বগিতে আগুন এবং পরে ৭টি বগিতে লাইনচ্যুত হয়েছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি উল্লাপড়া স্টেশনের কাছে আসার পরপরেই ইঞ্জিনের পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়।



