‘কোনো সিন্ডিকেট জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে’

পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়ার পেছনে সিন্ডিকেট জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খুব শিগগিরই এর দাম কমে আসবে বলেও, আশা ব্যক্ত করেন তিনি।
পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, সিন্ডিকেটের কারণে পেঁয়াজের বাজারে এই অবস্থা হয়েছে। পেঁয়াজের দাম যারা বাড়িয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে এবং চিহ্নিত করা হলে তারা অবশ্যই সাজা পাবে বলেও জানালেন, ওবায়দুল কাদের।
এদিকে, দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপই যেন কাজে আসছে না। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে দেশের পেঁয়াজের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০০ টাকা বেড়ে, বুধ-বৃহস্পতিবারে ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ শুক্রবারের বাজারে বিক্রি হচ্ছে ২৪০ টাকায়!
এদিকে, দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতা ও খুচরা বিক্রেতারা। এমন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
নূর, বাংলা টিভি



