আওয়ামী লীগরাজনীতি

‘সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনার বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে’

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ব্রাক্ষ্মনবাড়িয়া এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা এক রকম নয়। হঠাৎ এখানে কেনো ট্রেনে আগুন ধরলো বিষয়টি আমাদের ভাবাচ্ছে। কারণ এখানে মিটার গ্রেজের লাইন ক্লিয়ার ছিল।

তাই বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আজ  শুক্রবার বিকেলে উল্লাপাড়ায় দুর্ঘটনাস্থল এলাকা পরিদর্শন কালে উপস্থিত সাংবাদিকদের সাথে তিনি এসব বলেন।

মন্ত্রী আরো বলেন, অতীতে এই এলাকায় ট্রেন জ্বালীয়ে দিয়ে নাশকতা চালানো হয়েছিল। ইঞ্জিনে তেল থেকে আগুন ধরতে পারে বগি গুলোতে কেন? বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে বের করবে। এছাড়া আমাদের কারো গাফলতি হয়েছে কিনা তদন্তে ধরা পড়লে তারও ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকা থেকে রংপুর গামী রংপুর এক্সপ্রেস ট্রেন উল্লাপাড়া রেলষ্টেশনের আগে ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত হয়। এসময় ইঞ্জিন পাওয়ারকার সহ ২টি বগিতে আগুন ধরে। পরে ফায়ার সার্ভিসের ৬টি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

এদিকে ঈশ্বরদী থেকে আসা রিলিপ ট্রেন ঐদিন সন্ধ্যায় ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে শুক্রবার দুপুর পর্যন্ত ৭টি বগি উদ্ধার করে। এখন ক্ষতিগ্রস্থ ট্রেন লাইন সংস্কারের কাজ চলছে।

ব্রাক্ষ্মনবাড়িয়া প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button