আন্তর্জাতিকএশিয়া

শ্রীলংকায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলংকায় অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল সাতটায় দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়।

শ্রীলঙ্কার ২২টি নির্বাচনী জেলায় প্রায় ১৩ হাজার ভোটকেন্দ্র খোলা হয়েছে। এক কোটি ৬০ লাখ ভোটার ৩৫ জন প্রার্থীর মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এবারের নির্বাচনে লড়ছেন না বর্তমান প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা।

ধারণা করা হচ্ছে, নির্বাচনী মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ইউনাইটেড ন্যাশনাল পার্টি-ইউএনপি’র প্রার্থী সাজিথ প্রেমাদাসা এবং পিপলস ফ্রন্ট-এসএলপিপি’র প্রার্থী সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোটাবায়া রাজাপাকসের মধ্যে।

প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কায় দেশজুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সংশ্লিষ্ট খবর

Back to top button