আওয়ামী লীগরাজনীতি
‘দালাল এজেন্সিগুলোর ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে’

বিভিন্ন দেশে মোট ৬ লাখ বাংলাদেশী নারী কাজ করেন। এর মধ্যে সৌদিতে ২ লাখ ৭০ হাজার নারী রয়েছে। গেলো ৪ বছরে ৫১ জন নারী মারা গেছেন। দেশে ১২ শ এজেন্সি রয়েছে, তারা সৌদিতে নারী পাঠায়, কিন্তু কোনো তথ্য দেয় না।
এসব দালাল এজেন্সির ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে বলেও জানান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
শনিবার সকালে সিলেটে সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় একথা বলেন, পররাষ্ট্রমন্ত্রী।



