
দেশে এখন মানুষের অধিকার নেই বলে আবারও মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার বিনা ভোটে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।
রোববার সকালে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।
এসময় বিএনপি মহাসচিব আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই সরকার তাদের ইচ্ছে মতো দেশ চালাচ্ছে। সরকারের অপশাসনের কারনেই নিত্যপ্রয়োজনীয় পন্য আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
সরকার সবকিছু নিয়ন্ত্রণে ব্যার্থ হচ্ছে বলেও এ সময় দাবি করেন মির্জা ফখরুল।



