
রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতকে সব ধরনের সহযোগীতা করবে বলে জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের নয়, মিয়ানমারের সাথে মিয়ানমারের জনগণের বলে মন্তব্য করেন বক্তারা। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন তারা।
সকালে জাতীয় প্রেসক্লাবে আন্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রযোজনীয়তা শীর্ষক আলোচনার আয়োজন করে Iclds ও ভোরের কাগজ। আলোচনায় অতি দ্রুত রোহিঙ্গা সমস্যা সমাধান করা না হলে আগামীতে এর প্রভাব বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশগুলোর ওপর পড়বে বলে মন্তব্য করেন, বক্তারা।
এ সময় মিয়ানমারে ওপর চাপ সৃষ্টি করার পাশাপাশি রোহিঙ্গা ভয়েজকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন, শাহরিয়ার আলম। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক অপরাধ আদালতকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করা হবে।
তবে রোহিঙ্গাদের দ্বারা সৃষ্ট সমস্যা দেশকে ঝুকিতে ফেলবে উল্লেখ করে সমস্যা সমাধানে তৃতীয় দেশ গুলোকে এগিয়ে আসার আহবান জানান, এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আরমান কায়সার, বাংলা টিভি



