‘আগামীবার গ্রামেও যে ডেঙ্গু ছড়াবে না, তার নিশ্চয়তা নেই’

গ্রাম উন্নত হচ্ছে, আগামীবার গ্রামেও যে ডেঙ্গু ছড়াবে না, তার কোন নিশ্চয়তা নেই, জানিয়ে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
বুধবার দুপুরে, সচিবালয়ে নিজ দপ্তরে মুজিব বর্ষকে সামনে রেখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে, ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’কর্মসূচি বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ কথা বলেন, মন্ত্রী।
তিনি বলেন, ই-বর্জ্য এবং ক্লিনিক্যাল বর্জ্য একটি দুশ্চিন্তার বিষয়। তবে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে ব্যবস্থাপনা করতে হবে বলেও জানান তিনি।
সব কীট-পতঙ্গ ক্ষতিকর নয় তাই মশা মারতে গিয়ে উপকারি কীট পতঙ্গ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে বলে জানান মন্ত্রী। এখন থেকে সরকারি নিজ প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা রাখার নির্দেশও দেন তাজুল ইসলাম।
হাকিম মোড়ল, বাংলা টিভি



