
দ্রব্যমূল্য ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সরকার সবকিছু নিয়ন্ত্রণে ব্যর্থ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আর আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি মর্যাদাপুর্ন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীতে আলাদা দুটি অনষ্ঠানে এ সব কথা বলেন তারা।
সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে, সরকারের ক্ষমতায় থাকার কোন নৈতিক অধিকার নেই দাবি করে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ক্ষমতাসীনদের ব্যর্থতায় দেশে একের পর এক ঘটনা ঘটছে।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত ছাত্র ফোরাম। এ সময় আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির ওপর জোর দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মেগা প্রকল্পের নামে ঋনের ভার জনগনের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বাংলাটিভি/শহীদ



