
ক্ষমতায় থেকে লুটপাট করাই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়নতনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এসময় তিনি বলেন, দেশের জনগণ এই সরকারকে আর চায় না।
মির্জা ফখরুল আরো বলেন, বর্তমান সরকার স্বৈরাচারকেও হার মানিয়েছে। আওয়ামী লীগ নিজেদের স্বার্থ ছাড়া দেশের জনগণের কথা চিন্তা করে না।
সরকার নির্ভয়ে লুটপাট করতেই বিএনপির চেয়ারপার্সন কে কারারুদ্ধ করে রেখেছেন বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব।
আরমান কায়সার, বাংলা টিভি



