আওয়ামী লীগরাজনীতি
‘চালের দাম বৃদ্ধিতে মিল মালিকদের কারসাজি রয়েছে’

চালের দাম বৃদ্ধিতে মিল মালিকদের কারসাজি রয়েছে বলে জানিয়েছেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে মোবাইল খাদ্য সুরক্ষা পরীক্ষাগারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় যারা চালের দাম বৃদ্ধির কারসাজি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থার হুঁশিয়ারি দেন তিনি। চাল এবং ধানের দামের সমন্বয় আনতে সরকারের বিভিন্ন মহল মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।



