
পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে সরকার দলীয় ব্যবসায়ী গোষ্ঠী ভোক্তাদের পকেট থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
এ সময় দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ দাবি করে ফখরুল বলেন, দলিয় স্বার্থ রক্ষা করতেই সরকার নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না। বিগত ১৩ বছরে দ্রব্য মুল্য দ্বিগুণের ও বেশি বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া দ্রব্যমুল্যসহ জনজীবন সহনীয় মাত্রায় রাখতে নিরপেক্ষ সরকারের অধীনে আবারো অবাধ ও সুষ্টু নির্বাচনের দাবি জানান ফখরুল।
আরমান কায়সার, বাংলা টিভি



