‘পুশ-ইনের বিষয়টি ভারতবিরোধী প্রোপাগান্ডা’

এনআরসি’কে কেন্দ্র করে পুশ-ইনের বিষয়টিকে ভারতবিরোধী প্রোপাগান্ডা বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের সম্মেলনে নতুন মুখ আসবে বলেও জানান তিনি।
বুধবার সকালে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারকে সাক্ষাৎদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন কাদের।
এর আগে, সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাতে আসেন ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরের পর ভারতবিরোধী প্রোপাগান্ডা বাড়ার বিষয়ে কথা বলতে আসেন ভারতীয় হাইকমিশনার। এতে হাইকমিশনার পুশ-ইনের বিষয়কে ভারতবিরোধী প্রোপাগান্ডা দাবি করেছেন, বলে জানান কাদের।
আওয়ামী লীগের সম্মেলনে নতুন নেতৃত্ব আসার ইঙ্গিত দিয়ে, শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময়, পেঁয়াজের বাজার নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানের কথাও জানান সেতুমন্ত্রী।
হাকিম মোড়ল, বাংলা টিভি



