গণধর্ষণের চার আসামি পুলিশের গুলিতে নিহত

ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তেলেঙ্গানার রাজধানী হায়দারাবাদে গণধর্ষণের পর তরুণী পশু-চিকিৎসক হত্যায় অভিযুক্ত চারজনই পুলিশের গুলিতে নিহত হয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো, পুলিশ হেফাজত থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয় গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত চারজনের।
তদন্তের জন্য আসামিদের ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ। সেখান থেকেই পালানোর চেষ্টা করে তারা। তারপরই পুলিশের গুলিতে মৃত্যু হয় বলে জানিয়েছেন হায়দরাবাদের পুলিশ কমিনশনার।
পুলিশ আরো জানায়, মোহাম্মদ আলিয়াস আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন ও চেন্নাকেশাভুলু, এই চার অভিযুক্ত জোর করে টেনে হিঁচড়ে তাকে কেবিনের কাছে নিয়ে যায়। সেখানে তাকে জোর করে নরম পানীয়ের মধ্যে হুইস্কি মিশিয়ে খাওয়ানো হয়। তারপর মাথায় জোরে আঘাত করে গণধর্ষণ করে দেহ জ্বালিয়ে দেওয়া হয়।
গোটা ঘটনাটি ১ ঘণ্টার মধ্যে ঘটিয়েছে ওই চারজন। তরুণীকে যাতে চিহ্ণিত করতে না পারে, তার জন্য দেহটিকে কম্বলে জড়িয়ে পেট্রল ছড়িয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত ধর্ষকদের জনতার হাতে তুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করে তেলেঙ্গানার হাজার হাজার মানুষ।



