
খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার নাটক করছে বলে অভিযোগ করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
এসময়, সরকারের হাতে বারবার গণতন্ত্র হত্যা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে জনগণের সাথে প্রতারণা করছে সরকার।
এ সময় সরকারকে নাটক বাদ দিয়ে খালেদা জিয়ার জীবন রক্ষার্থে জামিনের দাবি জানান ফখরুল। অন্যথায় দেশের জনগন এ অপরাধের ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।



