‘শুধু ধান নয়, অর্থকরী ফসল চাষে জোর দিতে হবে’

সরু চালের চাহিদা থাকায় দাম কিছুটা বাড়লেও মোটা চালের দাম বাড়েনি বলে জানিয়েছেন, কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনিসটিটিউটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে শুধু ধান চাষ না করে অর্থকরি অন্যান্য ফসল চাষের উপর জোর দিতে কৃষকদের প্রতি আহবান জানান তিনি।
সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ কৃষিতত্ব সমিতির বার্ষিক সম্মেলনে যোগ দেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ায় সরু চালের চাহিদা বেড়েছে ফলে বাজার কিছুটা বাড়তি, তবে মোটা চাল আগের দামেই বিক্রি হচ্ছে।
দেশের বিপুল জনগোষ্ঠীর চাহিদা মেটাতে প্রাচীন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদনের ওপর জোর দেন কৃষিমন্ত্রী। এছাড়া কৃষি ক্ষেত্রে নানা সম্ভাবনার কথা তুলে ধরে এ সেক্টরের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী ।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



