‘সম্মেলনের মধ্য দিয়ে দলকে ঢেলে সাজানো হবে’

আগামী সম্মেলনের মধ্য দিয়ে নতুন মডেলে আওয়ামী লীগ ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার সকালে গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরো বলেন, কোনো ইস্যুতেই ভারতের সাথে বিদ্যমান সম্পর্কের কোনো ধরনের টানাপোড়েন চায় না বাংলাদেশ।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সাথে সম্মেলনের প্রস্তুতি নিয়ে এক বৈঠকে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে নবীন-প্রবীণের সমন্বয়ে নতুন ভাবে দলকে ঢেলে সাজানো হবে।
ভারতের নাগরিকত্ব বিল সংশোধন দেশটির অভ্যন্তরিণ ইস্যু উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে ভারত-বাংলাদেশের মাঝে কোন টানাপোড়েন চায় না সরকার।
এছাড়া, ভারতের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পক্ষে নিজের অবস্থানের কথাও জানান, আওয়ামী লীগের এই মুখপাত্র।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



