আওয়ামী লীগরাজনীতি

‘সম্মেলনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ স্বপ্নের প্রতিফলন ঘটবে’

আ.লীগের ২১তম জাতীয় সম্মেলন, পর্ব-২

দেশকে সঠিক পথে চালাতে আওয়ামী লীগ দীর্ঘদিনের আদর্শিক পোড় খাওয়া নেতাদের নিয়ে কমিটি গঠন করবে বলে আশা করছেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আর শেখ হাসিনা যে স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেন, এ সম্মেলনের মাধ্যমে তার প্রতিফলন ঘটবে বলে আশা ব্যক্ত করেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

ঘনিয়ে আসছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এরই মধ্যে নেতৃত্বে নিয়ে দলটির অভ্যন্তরে চলছে চুলচেরা বিশ্লেষণ। সারা দেশে চলছে আলোচনা-সমালোচনা। থেমে নেই দলটির শরিক দল গুলোও।

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে সামনে থেকে নেতৃত্বে দিয়ে এনে দিয়েছিল স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ। তাই কমিটি গঠনেও তারা সঠিক সিদ্ধান্ত নেবে বলে মনে করেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠনে কাজ করছেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা। সেই স্বপ্ন পূরণে এবারের সম্মেলন অবদান রাখবে বলে মনে করেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

এ ছাড়া দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে আওয়ামী লীগের বিকল্প নেই বলেও মনে করেন এই বাম নেতারা।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button