আওয়ামী লীগরাজনীতি

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো আওয়ামী লীগ

দিনটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

সোবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানান, তাদের প্রতি যারা একাত্তরে অকাতরে জীবন দিয়ে ছিনিয়ে এনেছিলেন স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ।

শ্রদ্ধা নিবেদন শেষে নিজেদের প্রত্যাশা ও ক্ষোভের কথা জানান, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

আগামী দিনে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা লাভ করবে, এমন প্রত্যাশাও জানান শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ। মহান বিজয় দিবসের শিক্ষা নতুন প্রজন্মের মধ্যে উদ্দীপনার সৃষ্টি করবে বলেও মনে করেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button