আওয়ামী লীগরাজনীতি

বিকাল ৩টায় কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করা হবে

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু হচ্ছে আজ থেকে। চলবে দুদিন ব্যাপী। বর্ণিল সাজে সাজানো হয়েছে সম্মেলন মঞ্চ। সারাদেশ থেকে আসা আমন্ত্রিত অতিথি, ডেলিগেট ও নেতাকর্মীরা সম্মেলনস্থলে আসতে শুরু করেছে।

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে গড়তে সোনার দেশ, এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের কাউন্সিল।

আজ (শুক্রবার) বিকাল ৩টায় কাউন্সিলের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন।

৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির চারটি পদ খালি থাকায় মূল মঞ্চে চেয়ার থাকছে ৭৭টি। মঞ্চের সামনে নেতাকর্মীদের জন্য চেয়ার থাকবে ৩০ হাজার। সম্প্রসারিত মঞ্চে চেয়ার দেয়া হবে ১৫ হাজার। ২৮টি এলইডি পর্দায় দেখানো হবে সম্মেলনের পুরো অনুষ্ঠান।

পৌষের ১৫ ডিগ্রি শীতের মধ্যেই সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনের প্রবেশপথ ও আশপাশ এলাকা জমজমাট হয়ে উঠেছে। নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে আসছেন। সম্মেলন ঘিরে সারা দেশের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।

এদিকে, সভাপতির পদ ছাড়া যেকোন পদেই পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে তুলে ধরা হবে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য এবং সরকারের উন্নয়ন ও সাফল্য। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

সংশ্লিষ্ট খবর

Back to top button