আন্তর্জাতিকএশিয়া

মারা গেলেন সতর্ককারী প্রথম চীনা চিকিৎসক

অবশেষে, করোনাভাইরাসেই মারা গেলেন এ সম্পর্কে সতর্ককারী প্রথম চীনা চিকিৎসক। চীনা নাগরিকাদের করোনাভাইরাস সম্পর্কে যেসব চিকিৎসক প্রথম সতর্ক করেছিলেন, তাদের একজন ছিলেন ডাক্তার লি ওয়েন ল্যাং।

৩৪ বছর বয়সী ডাক্তার লি রোগীদের চিকিৎসার সময় এ ভাইরাসে আক্রান্ত হন বলে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম জনায়। উহান সেন্ট্রাল হাসপাতালের এই চিকিৎসক শনিবার তার সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। বৃহস্পতিবার তিনি মারা যান।

‘চীনে মহামারি আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করে, প্রথমবার সামাজিক মাধ্যমে পোষ্ট দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন লি। এদিকে, প্রাণঘাতী এ ভাইরাসে চীনসহ বিশ্বের সব দেশ মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৮ জনে।  আর আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৪৭৮ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button