কেরালা রাজ্যে বিপর্যয়, দিল্লিতে সংখ্যা বাড়ছে

করোনাভাইরাস সংক্রমণকে কেরল সরকার ‘রাজ্যের বিপর্যয়’ বলে ঘোষণা করেছে। এই রাজ্যে সোমবার তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রক্তের নমুনা পরীক্ষায় তিন জনের শরীরেই করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
এর ফলে এই সংক্রমণের মোকাবিলায় বাড়তি অর্থ বরাদ্দ করতে পারবে কেরালা সরকার। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেরল পুলিশও পাবে বাড়তি ক্ষমতা। সংক্রমণ মোকাবিলায় কেরলে গঠন করা করেছে আলাদা ‘টাস্ক ফোর্স’ও।
অন্যদিকে, করোনাভাইরাস নিয়ে ভারতবর্ষের রাজধানী দিল্লীতে ব্যাপক সতর্কতা নেয়া হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দিল্লিতে গত এক সপ্তাহে ১৩ জনকে ভর্তি করানো হয়েছে রামমনোহর লোহিয়া হাসপাতালে।
এরআগে, উহান থেকে ৬০০-রও বেশি ভারতীয়কে এয়ার ইন্ডিয়ার দু’টি বিমানে দেশে ফিরিয়ে আনা হয়। হুবেই প্রদেশের উহান থেকে যাঁদের ফিরিয়ে আনাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৫ জনকে ভর্তি করানো হয়েছে সেনাবাহিনীর বেস হাসপাতালে।
চিকিৎসকরা জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণগুলি ওই ৫ জনের শরীরে দেখা গিয়েছে।



