আন্তর্জাতিকএশিয়া
নেপালের ইজতেমায় বাংলাদেশি ও পাকিস্তানিদের নিষেধাজ্ঞা

নেপালের ইজতেমায় বাংলাদেশি আর পাকিস্তানিদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে নেপালের সপ্তোরী জেলার একটি ছোট শহরে এই প্রথমবার বিরাট বড় আকারে ইজতেমার আয়োজন করা হয়। কিন্তু বাংলাদেশি আর পাকিস্তানিদের আসার কারণে নেপাল সরকার ইজতেমা বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়। পরে তাদের ফেরত পাঠানোর শর্তে আবার শুরু হয়েছে ইজতেমা।
এ প্রসঙ্গে ইজতেমার প্রধান আয়োজক মুহম্মদ গোফ্ফুর জানান, বাংলাদেশ থেকে ৩০ আর পাকিস্তান থেকে ২৫জন মোট ৫৫ জনকে ফেরত চলে যেতে বলা হয়েছে। তার ভিত্তিতেই ইজতেমার অনুমতি পাওয়া গেছে।
তিনি আরও বলেন, সরকার আমাদের এই শর্তেই অনুমতি দিয়েছিল যে এখানে নেপাল আর ভারতের মানুষই শুধু আসবেন। কিন্তু তাবলিগ জামাতের প্রধান মৌলানা মুহম্মদ সাদ আল কান্দলভি আসছেন, জেনে পাকিস্তান আর বাংলাদেশ থেকে বহু মানুষ জড়ো হয়ে যান। যদিও তাদের কাউকে নিমন্ত্রণ করা হয়নি।



