আন্তর্জাতিকএশিয়া

চীনের ডায়মন্ড প্রিন্সেস জাহাজে করোনার আক্রমণ

জাপানে কোয়ারেন্টাইন করে রাখা ডায়মন্ড প্রিন্সেস জাহাজ থেকে মুক্ত হয়েছেন সুস্থ যাত্রীরা। করোনাভাইরাস পরীক্ষায় যাদের ফল ইতিবাচক এসেছে, শুধু তারা আজ জাহাজ ছাড়ার অনুমতি পেয়েছেন। গত ৩ ফেব্রুয়ারি থেকে জাহাজটি রোগ সংক্রমণের আশঙ্কায় পৃথক রাখা হয় তিন হাজার ৭০০ যাত্রীকে।

জাহাজ থেকে হংকংয়ে নেমে যাওয়া এক যাত্রীর করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট রোগ কোভিড-১৯ ধরা পড়ার পর জাহাজটিকে জাপানের ইয়োকোহামা বন্দরে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করে রাখা হয়।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, জাহাজটিতে এখন কমপক্ষে ৫৪২ জন কোভিড-১৯ রোগী রয়েছেন। এদিকে, এ ভাইরাসে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে, আর আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৫ হাজারে। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৩২ জনই হুবেই প্রদেশের।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে চীনে মৃত্যু হয়েছে ২০০৪ জনের। নতুন করে সংক্রমিত হয়েছে ১৭৪৯ জন। চীনের বাইরে বিভিন্ন দেশে ৮২৭ জন আক্রান্ত হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button