ভারতে ১৪ ঘণ্টার জনতা কারফিউ

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ মোকাবিলায় ১৪ ঘণ্টার জনতা কারফিউয়ে আছেন ভারতের প্রায় ১শ কোটি মানুষ। রোববার এ খবর নিশ্চিত করেছে বিবিসি।
খবরে বলা হয়েছে এই কারফিউয়ের মাধ্যমে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি ভারতের আছে কি না তা পরীক্ষা করা হবে।
এদিকে এক টুইটার বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, সকল নাগরিককে সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত বাড়ির ভেতরে অবস্থান করতে হবে।
রবিবার (২২মার্চ) সকাল ৭ থেকে রাত ৯টা পর্যন্ত জনতাকে তাদের ঘরে অবস্থানের নির্দেশনা দেয়া হয়েছে। সকাল থেকেই রাজধানী দিল্লি জনমানবশূন্য দেখা গেছে। মেট্রো রেল যোগাযোগ বন্ধ রয়েছে এবং কোন ধরণের প্রাইভেট টেক্সিও চলাচল করছে না। ফলে ভালভাবেই দেশটিতে কারফিউ শুরু হয়েছে।
উল্লেখ্য, দেশটিতে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩১৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।



