আন্তর্জাতিকএশিয়া

করোনায় মারা গেলেন ফিলিপাইনের রাষ্ট্রদূত বার্নার্ডিটা কাতাল্লা

লেবাননে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত বার্নার্ডিটা কাতাল্লা মারা গেছেন। বৃহস্পতিবার রাজধানী বৈরুতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কুটনীতিক।

বার্নার্ডিটা কাতাল্লা ২৭ বছর যাবত, তার দেশের বিদেশী পরিসেবার দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৮ সালের জানুয়ারিতে লেবাননে দায়িত্ব অর্পণ করার আগে, কাতালা হংকংয়ের কনসাল জেনারেল ছিলেন।

লেবাননে এ পর্যন্ত করোনাভাইরাসে ১৭ জনের মৃত্যু হয়েছে।  ৩ জন বাংলাদেশিসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫০৮ জন ও সুস্থ হয়ে ফিরে গেছেন ৪৩ জন।– বাবু সাহা, লেবানন প্রতিনিধি

বাংলা টিভি/রাসেল

সংশ্লিষ্ট খবর

Back to top button