খেলাধুলাফুটবল

বিপিএলে আজ সাইফের প্রতিপক্ষ রহমতগঞ্জ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ (শনিবার) মিশন ‍শুরু সাইফ স্পোর্টিং ক্লাবের। প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিও নিজেদের প্রথম ম্যাচ খেলার অপেক্ষায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়।

বেলজিয়ান কোচ পল পুটের অধীনে দারুন ছন্দে সাইফ স্পোর্টিং। প্রথমবারের মতো খেলেছিলো ফেড কাপের ফাইনাল। শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি হার দলটির।

অন্যদিকে নিজেদের ট্রাকে ফিরে পেতে মরিয়া রহমতগঞ্জ। ফেড কাপে টানা দু’ম্যাচ হেরে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button