বেসরকারি মেডিকেলেও ভ্যাকসিন কার্যক্রম সম্পৃক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

শর্ত সাপেক্ষে দেশের সব বেসরকারি মেডিকেল কলেজেই ভ্যাকসিন কার্যক্রমে সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে, সম্মিলিত প্রচেষ্টায় দেশে করোনার প্রাদুর্ভাব কমে এসেছে বলেও দাবি করেন তিনি।
রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসাসিয়েশন এর উদ্যোগে জাতীয় কোভিড টিকাদান কার্যক্রমে বেসরকারী খাতের সম্পৃক্ততা শীর্ষক আলোচনা সভায় যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ সময় তিনি জানান, আগামীতে শর্ত সাপেক্ষে বেসরকারী মেডিকেল কলেজগুলোকেও ভ্যাকসিন কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। সরকারের প্রচেষ্টায় দেশে করোনা মহামারি আকার ধারণ করতে পারেনি- উল্লেখ করে মন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে সরকার শতভাগ সফলতা অর্জন করেছে।
পর্যায়ক্রমে দেশের সকল মানুষকেই ভ্যাকসিনের আওতায় আনা হবে বলেও, এ সময় জানান জাহিদ মালেক।
শহীদ মোহাম্মদ, বাংলা টিভি



