
জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করার অর্থ স্বাধীনতার অমর্যাদা করা বলে মন্তব্য করেছেন, বিএনপি নেতারা। শনিবার সকালে রাজধানীতে আয়োজিত মতবিনিময় সভায় তারা বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতি হিসেবে পাওয়া খেতাব বাতিল করা সরকারের জন্য আত্মঘাতি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্বদের সাথে শনিবার রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা।
এসময় বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের মতো কোন আত্মঘাতী সিদ্ধান্ত সরকার নেবে না বলে আশাপ্রকাশ করেন দলটির নেতারা।
স্বাধীনতার ৫০তম বার্ষিকী বিএনপি নিজেদের মতো পালন করবে উল্লেখ করে দলের মহাসচিব বলেন, কোন অনির্বাচিত সরকারের সাথে তা সম্পৃক্ত নয়। আওয়ামী লীগের কারণেই জাতি বিভক্ত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।
আরমান কায়সার, বাংলা টিভি



