খেলাধুলাফুটবল

ম্যান সিটির জয় রথ চলছেই

ইউরোপিয়ান ফুটবলে রাতের আলাদা ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস। ইপিএলে ঘরের মাঠে জেসুসের জোড়া গোলে উলভারহাম্পটনকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানসিটি আর ঘরের মাঠে স্পেৎসিয়ার বিপক্ষে জুভেন্টাসের জয় ৩-০ গোল ব্যবধানে।

ইতিহাদ স্টেডিয়ামে, আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। বিরতির পর ডিফেন্ডার কোডির গোলে ম্যাচে সমতায় ফেরে উলভারহাম্পটন। ৮০ মিনিটে উল্ভসের জাল কাঁপিয়ে সিটিজেনদের আরো একবার এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস।

আর শেষের দুটি গোল হয় রিয়াদ মাহরেজ এবং জেসুসের পা থেকে।  সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচে অবিশ্বাস্য উইনিং স্ট্রিক পেপ গার্দিওলার শিষ্যদের। এদিকে, জয়ের দেখা পেলো জুভেন্টাসও।

ঘরের মাঠে প্রতিপক্ষ স্পেৎসিয়ারকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। একটি করে গোল করেন আলভারো মোরাতা, ফেদেরিকো কিয়েসা এবং ক্রিশ্চিয়ানো রোনালদো।

সংশ্লিষ্ট খবর

Back to top button