
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে স্প্যানিশ কোপা দেল রে’র ফাইনালে উঠেছে বার্সেলোনা। সেমিফাইনালের প্রথম লেগে ২-০তে পিছিয়ে থাকলেও দ্বিতীয় লেগে সেভিয়াকে ৩-০ গোলে হারায় কাতালানরা। একটি করে গোল করেন উসমান ডেম্বেলে, জেরার্ড পিকে এবং মার্টিন ব্রাথওয়েইট।
এদিকে, আজ রাতে লেভান্তে ও অ্যাথলেতিক বিলবাওয়ের দ্বিতীয় সেমিফাইনালের খেলায় নির্ধারিত হবে, ফাইনালে কে হচ্ছে বার্সার প্রতিপক্ষ।



