রাজনীতিআওয়ামী লীগ

বাংলাদেশ ও নেপালের মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও নেপালের মধ্যে পর্যটন খাতসহ ৪টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে, এক ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পর্যটন নেপালে যায় উল্লেখ করে, এই খাতকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া সড়ক, রেল, আকাশপথের পাশাপাশি নৌপথভিত্তিক বাণিজ্য করতেও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় নেপাল। সেইসঙ্গে, জলবিদ্যৎ কেন্দ্র নিয়ে অগ্রগতির কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্রসচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সোমবার দুই দিনের সফরে ঢাকায় আসেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।

সংশ্লিষ্ট খবর

Back to top button