
গোপালগঞ্জের মোকসুদপুরে চাঞ্চল্যকর গৃহবধু গনধর্ষনের তিন আসামীর একজন মোঃ ইয়াছিন মোল্যাকে নজিপুর, নওগাঁ এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডির একটি চৌকস দল।
দুপুরে রাজধানীর সিআইডি’র সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থার অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।
এ সময় গ্রেফতার ইয়াছিন মোল্যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলেও জানান তিনি।
এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানানো হয় সিআইডি’র পক্ষ থেকে।
বাংলাটিভি/রাজ



