লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের সহায়তায় প্রধানমন্ত্রীর সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ

চলমান লকডাউনের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলা প্রশাসকদের অনুকূলে সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বরাদ্দকৃত এই টাকা দিয়ে জেলা প্রশাসকগণ লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে নানা সহায়তা দেবেন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ দেয়া হচ্ছে।
স্থানীয় তালিকার ভিত্তিতে ওয়ার্ড পর্যন্ত প্রান্তিক পর্যায়ের দরিদ্র, দুস্থ, ভাসমান ও অস্বচ্ছল মানুষের কাছে এই অর্থ পৌছে দিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।
করোনার সংক্রমণরোধে প্রথমে সাত দিনের সর্বাত্মক বিধি নিষেধের দেয়া হয়।এই বিধি নিষেধের মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়।
বাংলাটিভি/রাজ



