
কওমী মাদরাসার সরকারি সুযোগ-সুবিধার শতভাগ অপব্যবহারের অভিযোগ করেছেন আলেম সমাজের প্রতিনিধিরা।সম্প্রতি ইসলামের নামে তারা যে দেশদ্রোহী কর্মকান্ড চালিয়েছে তা শুধু অপব্যবহার নয় বরং অবমূল্যায়ন করেছেন বলে মনে করে আলেম সমাজ।
বাংলাদেশে প্রচলিত তিন ধরনের মাদ্রাসা শিক্ষার মধ্যে মসজিদ ভিত্তিক মাদ্রাসাগুলোই মূলত কওমী মাদ্রাসা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলো এই কওমী মাদ্রাসা।
কওমি শিক্ষার আধুনিকায়ন বা সংস্কারে বর্তমান সরকার অনেক পদক্ষেপ নিলেও সরকারের দেয়া সুযোগের অপব্যবহারের অভিযোগ করেছেন আলেম সমাজের প্রতিনিধিরা।
কওমী মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে স্বাধীনতা বিরোধী হেফাজত ইসলামের কথিত নেতারা, দেশব্যাপী সহিংস কর্মকান্ড চালাচ্ছে বলে মনে করেন তারা।
দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ধর্মীয় লেবাসীধারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন আলেম সমাজের প্রতিনিধিরা।
বাংলাটিভি/শহীদ



