করোনার প্রকোপ কমায় বিধি-নিষেধ তুলে নিয়েছে ফ্রান্স

ফ্রান্সে করোনা প্রকোপ কমায় বিধিনিষেধ তুলে নিয়েছে দেশটির সরকার। কিন্তু পাশের দেশ পর্তুগালের চিত্র ঠিক বিপরীত। বাড়ছে সংক্রমনের হার।ইন্ডিয়ান ডেল্টা ভেরিয়েন্টের কারনে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করছে।এমন অবস্থায় জুলাইয়ের শেষ দিকে ফ্রান্সে আবারো করোনার চতুর্থ ঢেউ আসার শংকার কথা জানিয়েছেন স্বা্স্থ্য বিশেষজ্ঞরা।
অন্যান্য দেশের মত ফ্রান্সেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে, বিভিন্ন সুরক্ষাবিধি মেনে চলতে হয়েছিল স্থানীয় নাগরিকসহ প্রবাসীদের। তবে বর্তমানে সেগুলো তুলে নেয়ায় স্বস্তিতে রয়েছেন সেখানে বসবাসকারীরা।
জনবহুল এলাকা ছাড়া অন্য কোথাও মাস্ক পরিধানে বাধ্য বাধকতা নেই। অনেকদিন পর উন্মুক্ত বাতাসে শ্বাস নিতে পেরে আনন্দিত ফ্রান্সে বসবাসরত সবাই।
জুলাইয়ের শেষ দিকে ফ্রান্সে করোনার চতুর্থ ঢেউ আসার শংকা রয়েছে তবে এবার ফ্রান্স সরকার তা মোকাবেলায় পূর্বের মতন কঠোর বিধিনিষেধ জারি করবেন না বলে ধারনা করা হচ্ছে।
এদিকে, দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ পর্তুগালে করোনা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। যেখানে অন্যান্য দেশ থেকে বিধিনিষেধ তুলে দেয়া হচ্ছে সেখানে পর্তুগালে দিনদিন সংক্রমন বেড়েই চলেছে।
ইন্ডিয়ান ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে অনেকেই আক্রান্ত হয়েছেন পর্তুগালে, এদের মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। দ্রুত করোনা মহামারীর অবসান হয়ে জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা ইউরোপ প্রবাসীদের।
বাংলা টিভি/ এস



