
বন্ডের অপব্যবহার করে বেশ কিছুদিন ধরে শুল্কমুক্ত পণ্য বিক্রি করে আসছে একটি চক্র। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানগুলো।
২৯ জুলাই থেকে ডিএমপি’র গোয়েন্দা বিভাগের চলমান অভিযানে রাজধানীর এলিফ্যান্ট ও সাতরাস্তার মোড় এলাকা থেকে এই চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসময় তাদের কাছ থেকে ৫০৮ রোল চোরাই পর্দার কাপড় ও ৬টি কার্ভাড ভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত কাপড়ের মূল্য প্রায় ১ কোটি ২৭ লক্ষ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, বন্ড সুবিধায় বিদেশ হতে এসব শুল্কমুক্ত কাপড় আমদানী করে চোরাইপথে খোলাবাজারে বিক্রি করতো তারা।
বাংলাটিভি/ এস



