বিশ্ববাংলা

অস্ট্রেলিয়া থেকে ছুটিতে এসে আটকা পড়েছেন অনেক প্রবাসী

অস্ট্রেলিয়া থেকে ছুটিতে বাংলাদেশে এসে আটকে পড়েছেন, প্রায় দুইশোর ও বেশি প্রবাসী বাংলাদেশি। কেউ চাকুরি হারিয়েছে, আবার কেউ ব্যবসায় ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাদের অভিযোগ অস্ট্রেলিয়ান হাইকমিশনে যোগাযোগ করা হলেও তারা কোন সহযোগিতা করছে না।

করোনায় ছুটিতে বাংলাদেশে এসে আটকে পড়েন, অনেক প্রবাসী বাংলাদেশি। অনেক দেশে প্রবাসীরা ফিরো গেলেও, ফ্লাইট জটিলতায় আটকে আছেন, অস্ট্রেলিয়া প্রবাসীরা।

দেশে আটকা পড়ে চাকরি হারিয়ে ও ব্যবসায় ক্ষতিগ্রস্থ হয়ে, দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।এদিকে,অস্ট্রেলিয়ান হাইকমিশনে যোগাযোগ করলেও, সহযোগিতা না করার অভিযোগ করেন, আটকে পড়া প্রবাসীরা। সংকট সমাধানে বাংলাদেশ সরকারের সহযোগীতা চেয়েছেন আটকে পড়া প্রবাসীরা।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button